Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Bangla program, including news from Australia and around the world. - , ;
Episodios
-
Are migrant communities and non-citizen taxpayers being forgotten in cost of living conversations? - জীবন যাত্রার ব্যয়ের চাপ ও মানসিক সংকট নিয়ে আলোচনায় কী অভিবাসী ও শরণার্থী করদাতারা উপেক্ষিত?
06/05/2026 Duración: 08minThe war in the Middle East has impacted the cost of living in Australia, affecting communities across the country. Representatives for migrant and refugee communities are concerned needs are not adequately being addressed however, as economic and mental health impacts combine. - অভিবাসী ও শরণার্থী সম্প্রদায়ের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করছেন যে তাদের জীবন যাত্রার ব্যয়ের মতো বিষয়গুলো উপেক্ষা করা হচ্ছে, যার ফলে অর্থনৈতিক চাপের সঙ্গে মানসিক স্বাস্থ্যগত প্রভাবও যুক্ত হচ্ছে।
-
পদত্যাগে নারাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
06/05/2026 Duración: 05minনির্বাচনে বিপুলভাবে পরাজয় এবং তিনি নিজে হেরে যাওয়ার পরেও পদত্যাগে নারাজ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর, পশ্চিমবঙ্গে সরকার বদলের পরেও বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ
06/05/2026 Duración: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৬ মে, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
অন্ধকার ভেদ করে আশার গল্প; ‘দ্য ব্লাইন্ড উইশ’ সমাজের ভিন্ন এক বাস্তবতার চলচ্চিত্র - ১ম পর্ব
06/05/2026 Duración: 12minদ্য ব্লাইন্ড উইশ নামে একটি নতুন চলচ্চিত্র শীঘ্রই দর্শকরা দেখার সুযোগ পেতে যাচ্ছেন। সিনেমাটি ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকদের জন্য নির্মিত বলে জানাচ্ছেন নির্মাতারা।
-
“ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধক হলো ফ্লু-ভ্যাকসিন, এটি প্রতি বছরই দিতে হয়”
06/05/2026 Duración: 12minঅস্ট্রেলিয়ায় আবারও শুরু হয়েছে ফ্লু-এর মৌসুম। ফ্লু কতটা বিপজ্জনক, এর ভ্যাকসিন কতটা কার্যকর, নতুন আসা নিডল-লেস ফ্লু ভ্যাকসিন কোথায় পাওয়া যায়, এ-বিষয়গুলো নিয়ে এসবিএস বাংলা-র সঙ্গে বিশদে কথা বলেছেন ভিক্টোরিয়ার বেনডিগোতে জিপি হিসেবে কর্মরত ডা. জুলেখা আহমেদ শিউলী।
-
Savings over spending: Chalmers says upcoming budget his 'most responsible yet' - ব্যয়ের চেয়ে সাশ্রয় বেশি; ট্রেজারার জিম চ্যালমার্স বলেছেন আসন্ন বাজেট হবে তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট
05/05/2026 Duración: 08minFederal Treasurer Jim Chalmers has promised to deliver his most responsible budget yet with savings expected across every portfolio. Defending possible changes to negative gearing and capital gains taxes, the government says this budget is about adapting to the uncertain circumstances facing Australia's economy. - ফেডারাল ট্রেজারার জিম চ্যালমার্স প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এবার তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট উপস্থাপন করবেন; যেখানে প্রতিটি খাতে সাশ্রয়ের ব্যবস্থা থাকবে। নেগেটিভ গিয়ারিং এবং ক্যাপিটাল গেইনস ট্যাক্সে সম্ভাব্য পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে সরকার বলছে, এই বাজেটটি অস্ট্রেলিয়ার অর্থনীতির সামনে থাকা অনিশ্চিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তৈরি করা হচ্ছে।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া ক্যাশ রেট ৪.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৩৫ শতাংশ করেছে
05/05/2026 Duración: 05minসদ্য পাওয়া খবরে জানা গেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া (RBA) অফিসিয়াল ক্যাশ রেট ৪.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৩৫ শতাংশ করেছে, যা .২৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি। এটি এই বছর রিজার্ভ ব্যাঙ্কের টানা তৃতীয়বার বৃদ্ধি যা নগদ হারকে ২০২৪ স্তরে ফিরিয়ে এনেছে৷ মার্চ মাসে মুদ্রাস্ফীতি বেড়ে ৪.৬ শতাংশ হয় যা ২০২৩ সালের পর থেকে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাথে যুক্ত জ্বালানির দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। (সুত্রঃ আলেকজান্দ্রা কোস্টার/এসবিএস নিউজ)
-
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয়, ধরাশয়ী তৃণমূল কংগ্রেস
05/05/2026 Duración: 08minভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। রাজ্য বিধানসভার দুই-তৃতীয়াংশ আসন জিতেছে বিজেপি।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: জাপানের প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর; খনিজ সম্পদ চুক্তি নিয়ে আলোচনা হতে পারে
04/05/2026 Duración: 03minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৪ মে, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর: ভারতের পাঁচ রাজ্যের বিধানসভার ভোটের ফল প্রকাশ হতে যাচ্ছে আজ
04/05/2026 Duración: 11minবাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশে কলকারখানা পুনরায় চালু করার ঘোষণা দিলেন তারেক রহমান
02/05/2026 Duración: 06minবাংলাদেশে বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো চালু করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি জানিয়েছেন, এর জন্যে তাঁর সরকার ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে।
-
The first report into an antisemitism Royal Commission has been published. What does it say? - ইহুদিবিদ্বেষ ও সামাজিক সংহতি নিয়ে রয়্যাল কমিশনের প্রকাশিত প্রতিবেদনে কী বলা হয়েছে?
01/05/2026 Duración: 08minThe Royal Commission on Antisemitism and Social Cohesion has tabled its interim report, just two months after the commission was launched. Lead commissioner Virginia Bell says the commission has not identified any security issues requiring urgent or immediate action. But the report makes fourteen initial recommendations, including the implementation of nationally consistent gun laws. - কমিশন গঠনের মাত্র দুই মাসের মধ্যেই ইহুদিবিদ্বেষ ও সামাজিক সংহতি নিয়ে Royal Commission on Antisemitism and Social Cohesion তাদের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। প্রধান কমিশনার ভার্জিনিয়া বেল বলেছেন, এখন পর্যন্ত এমন কোনো নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত হয় নি, যার জন্য জরুরি বা তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন। তবে প্রতিবেদনটিতে ১৪টি প্রাথমিক সুপারিশ করা হয়েছে; এর মধ্যে রয়েছে সারা দেশে একই ধরনের (জাতীয়ভাবে সমন্বিত) বন্দুক আইন বাস্তবায়নের প্রস্তাব।
-
সিডনিতে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার বৈশাখী মেলা ১৪৩৩ উদযাপিত
01/05/2026 Duración: 13minসিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে গত ২৬ এপ্রিল ২০২৬, রবিবার অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার ৩১তম এই বৈশাখী মেলায় ছিল ব্যাপক জনসমাগম।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: ইহুদিবিদ্বেষ ও সামাজিক সংহতি বিষয়ক প্রতিবেদনের ১৪টি সুপারিশের মধ্যে পাঁচটি গোপন রাখা হয়েছে
01/05/2026 Duración: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ১ মে, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
এ সপ্তাহের খবর: আসন্ন ফেডারেল বাজেটে সাম্প্রতিক মূল্যস্ফীতির অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: বিরোধীদল
01/05/2026 Duración: 09minআজ শুক্রবার, ১ মে-তে প্রচারিত অস্ট্রেলিয়ার এ সপ্তাহের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: জেট প্লেনের জ্বালানির রপ্তানি পুনরায় শুরু করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন পেনি ওং
30/04/2026 Duración: 03minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৩০ এপ্রিল, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
“আমার বাবা আর মা, ওরা আমাকে ভালোমতো শিখাইছে বাঙালি খাবার খাইতে, গল্প করতে, একটু নাটক দেখতে”
29/04/2026 Duración: 08minসম্প্রতি নিউ সাউথ ওয়েলসে মিনিস্টার’স স্টুডেন্ট কাউন্সিলের ২০২৬ সালের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত মাহিকা রহমান। নিউ সাউথ ওয়েলস-এর ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর এলিজা রহমান এবং আশিক রহমানের একমাত্র কন্যা, এলিজাবেথ ম্যাকার্থার হাই স্কুলের দশম শ্রেণীর এই শিক্ষার্থী কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
-
সংবাদবিষয়ক কনটেন্টের জন্য চুক্তি করতে বাধ্য করা হবে টেক জায়ান্টদের
29/04/2026 Duración: 05minসামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলীয় সংবাদবিষয়ক কনটেন্ট ব্যবহার করার জন্য আরও বেশি অর্থ প্রদান করতে বাধ্য করা হবে—যদি না তারা সংবাদমাধ্যমগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছায়। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি ‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’-এর জন্য নতুন খসড়া আইনে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। এখন শুনুন এ-সম্পর্কিত একটি প্রতিবেদন।
-
কমিউনিটি: সিডনি-র অপেরা হাউসে উদযাপিত হলো বাংলা নববর্ষ
29/04/2026 Duración: 07minঅস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস বিশ্বের অন্যতম আইকনিক স্থাপনা। এই মঞ্চে দাঁড়িয়ে বিশ্বজুড়ে নানা সংস্কৃতি তাদের পরিচয় তুলে ধরেছে। যতদূর জানা জানা যায়, এ-বছর প্রথমবারের মতো এই অপেরা হাউসে উদযাপিত হলো বাংলা নববর্ষ, যেখানে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন, আবেগ আর সংস্কৃতির এক মিলন ঘটেছে। এ উপলক্ষ্যে এসবিএস বাংলা-র সঙ্গে কথা বলেছেন এই আয়োজনের অন্যতম আয়োজক এবং বাংলাদেশ লেডিজ ক্লাব অস্ট্রেলিয়া-র প্রেসিডেন্ট রাহেলা আরেফিন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুজন চক্রবর্তী।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে ন্যাটোর প্রশংসা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
29/04/2026 Duración: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ২৯ এপ্রিল, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।